ডিএনসিসি’র প্রতিটি কমিউনিটি সেন্টারে থাকবে ‘মুজিব কর্নার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ২০:২৫আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২০:৩০

আতিকুল ইসলাম (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি কমিউনিটি সেন্টারে ‘মুজিব কর্নার’ নামে একটি লাইব্রেরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএনসিসির বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এই কথা জানান।

তিনি বলেন, ‘মুজিব কর্নারে মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন বই, তথ্যচিত্র ইত্যাদি থাকবে। যাতে নগরবাসী মুজিব কর্নারে এসে বইগুলো পড়তে পারে।’

এই সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে স্থায়ী কমিটি গঠন করা হয়। স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র আতিক। নগরবাসীকে সেবা প্রদানের জন্য মেয়র আতিক প্রতিটি কমিটির সভাপতিকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন।

স্থায়ী কমিটিগুলোর সভাপতিরা হচ্ছেন: বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন, আইনশৃঙ্খলা ও সন্ত্রাস দমন স্থায়ী কমিটির সভাপতি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, মশক নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, যোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ হোসেন, শিক্ষা-স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মতিন, হিসাব নিরীক্ষা ও রক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফোরকান হোসেন, জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গনি, সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির সভাপতি ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি, ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, জলাবদ্ধতা স্থায়ী কমিটির সভাপতি ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কাশেম মোল্লা, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান। এই কমিটিগুলো আড়াই বছরের জন্য দায়িত্বে থাকবে।

/এসএস/এনএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি