ডিএনসিসির উচ্ছেদ অভিযান: সড়কে রাখা আসবাবপত্র নিলামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৯:৩২আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৩৪

ডিএনসিসির উচ্ছেদ অভিযান: সড়কে রাখা আসবাবপত্র নিলামে অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরের কালশী রোডে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে এগারটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়। বিকেলে ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কালশী সাংবাদিক আবাসিক এলাকার সামনে থেকে মিরপুর সেকশন-১১ এর পূরবী সিনেমা হলের সামনে পর্যন্ত সড়ক দ্বীপে (মিডিয়ান) নিকটস্থ ব্যবসায়ীরা অবৈধভাবে গ্রিল ও আসবাবপত্র রেখেছিলেন। এর ফলে ডিএনসিসি কর্তৃক লাগানো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো।
মঙ্গলবার এসব অবৈধভাবে রাখা প্রায় তিন শতাধিক জানালার গ্রিল ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল উচ্ছেদ করে প্রায় ৪ হাজার ১০০ টাকায় গ্রিল ও আসবাবপত্র নিলামে দেওয়া হয়। এ এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান