ফ্লোরিডায় ব্যস্ত সড়কে প্লেনের জরুরি অবতরণ, পিকআপ ভ্যানকে ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নর্থ ফোর্ট মায়ার্সের ব্যস্ত বেশোর রোডে জরুরি অবতরণ করার সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগেছে ছোট সেসনা ১৭২ বিমানের। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় বিমান ও পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

লি কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ২ জন পাইলটসহ বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। অবতরণের সময় এটি একটি পিকআপ ভ্যানের পেছনের অংশে ধাক্কা দেয়। খবর পেয়ে ফ্লোরিডা পরিবহন বিভাগ, বেশোর ফায়ার ও এয়ারপোর্ট ফায়ার রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দা লিন্ডসে ওয়েগেলিয়ান প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি নিশ্চিতভাবেই এমন কিছু নয় যা আপনার বাড়ির সামনে প্রতিদিন দেখতে পাবেন। একই এলাকার বাসিন্দা ফেইথ জন বলেন, হঠাৎ একটি শব্দ শুনে প্রথমে ভেবেছিলাম কোনও গাড়ি দুর্ঘটনা। পেছনে ফিরে তাকিয়ে দেখি, একটি বিমান রাস্তার ওপর লাফাতে লাফাতে চলেছে।

এর আগে গত আগস্টেও তিন আরোহী নিয়ে ফোর্ট মায়ার্স থেকে সেব্রিং যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে একই বিমান জরুরি অবতরণ করেছিল। এর উল্লেখ করে ওয়েগেলিয়ান আরও বলেন, সত্যি বলতে আমি খুব একটা অবাক হইনি। ফ্লোরিডার জন্য এটি খুব স্বাভাবিক বিষয় বলেই মনে হয়। স্বস্তির বিষয় হলো, কেউ আহত হয়নি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনার তদন্ত করছে। পাইলট ইঞ্জিনে ত্রুটির কথা নিশ্চিত করেছেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
হবিট মানবদের গুহায় মিললো প্রাগৈতিহাসিক বিশাল মুরগির সন্ধান
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
সর্বশেষ খবর
হবিট মানবদের গুহায় মিললো প্রাগৈতিহাসিক বিশাল মুরগির সন্ধান
হবিট মানবদের গুহায় মিললো প্রাগৈতিহাসিক বিশাল মুরগির সন্ধান
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম