ডিএসসিসিতে ৪ স্থাপনায় মিললো এডিসের লার্ভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১৯:৩২আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৯:৩২

ডিএসসিসিতে ৪ স্থাপনায় মিললো এডিসের লার্ভা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তে পরিচালিত ৪র্থ দিনের চিরুনি অভিযানে ৮৪টি স্থাপনা পরিদর্শন করে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া গেছে। এ সময় ৪টি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিএসসিসি'র ৩টি ভ্রাম্যমাণ আদালত বুধবার (১৯ আগস্ট) অঞ্চল-১ এর ২০ নং সেগুনবাগিচা এলাকা, অঞ্চল-২ এ ৩ নং ওয়ার্ডের বনশ্রী ও অঞ্চল-৫ এর ধলপুর ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৫ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৮টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় কোনও স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়নি।
অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ৯টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও ৩টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়। এসময় ৩টি মামলা দায়ের ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৫ এ ভ্রাম্যমাণ আদালত ৪৭টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং ১১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের