ডিএনসিসি’র ১০ দিনের অভিযানে ১০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১৭:২৭আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৭:৩২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান (ফাইল ছবি) মশা নিয়ন্ত্রণে ১০ দিনব্যাপী চিরুনি অভিযানে ৬৯১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মোট এক লাখ ৩০ হাজার ৯৭৪টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়া যায়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ লাখ চার হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএনসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যাপী চিরুনি অভিযানে ৬৯১টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। অভিযানে ৭৭ হাজার ৩৩২টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

এর আগে গত ৮ আগস্ট থেকে শুরু হয় তৃতীয় পর্যায়ের এই চিরুনি অভিযান। বৃহস্পতিবার চিরুনি অভিযানের শেষ দিনে ১২ হাজার ৬৭৩টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৫৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া সাত হাজার ৫৭৫টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এই সময় ৯টি মামলায় মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের