ডিএসসিসি'র অভিযানে ২ মামলা ও ১২ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬

ডিএসসিসি'র অভিযানে ২ মামলা ও ১২ হাজার টাকা জরিমানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ক্যাবল অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ধারাবাহিক এই অভিযানে সোমবার (২১ সেপ্টেম্বর) ২৮তম দিনে ৩টি ভ্রাম্যমাণ আদালত সব মিলিয়ে ৪টি মামলা ও নগদ ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে। ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো আবু নাছের এসব তথ্য জানান।
তিনি জানান, নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় মতিঝিলের সেনা কল্যাণ ভবনের সামনে হতে ইত্তেফাক মোড় হয়ে বঙ্গভবনের কোণা পর্যন্ত ২০টি ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করা হয়েছে। এ সময় ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দুটি টং দোকান গুঁড়িয়ে দেওয়া হয় এবং দুজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৯২ ধারার ৭ উপধারা মোতাবেক সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ধানমন্ডি ৩ নম্বর থেকে শুরু করেন ৯/এ নম্বরের স্টার কাবাব পর্যন্ত রাস্তার পাশের ২০টি ইলেকট্রিক পোল থেকে সব ক্যাবল অপসারণ করেন। পরবর্তীতে ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখল করে পরিচালিত হওয়া প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এ সময় দুটি স্থাপনার বিরুদ্ধে দুটি মামলা দায়ের এবং স্থানীয় সরকার আইনের ৯২ নম্বর ধারার ৭ উপধারা মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক