ধর্ষণের প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৯:০০আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৯:০৩

ধানমণ্ডি (ছবি: সাজ্জাদ হোসেন) ধর্ষকদের বিচারের দাবিতে রাজধানীতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে চলমান প্রতিবাদের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় তারা। বুধবার (৭ অক্টোবর) কয়েকটি এলাকা ঘুরে এই দৃশ্য দেখা গেছে।

রাজধানীর ঢাকা কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজের মূল গেটের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে শিক্ষার্থীরা বলেন, যারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করছে তারা কার ছত্রছায়ায় রয়েছে, তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করা হোক। আমাদের মা বোনরা আজকে কোথাও নিরাপদ না, প্রতিদিনই কেউ না কেউ ধর্ষণের শিকার হচ্ছেন। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছে।

ঢাকা কলেজ সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের কাছেই ফুটওভার ব্রিজের নিচে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, তারা একই এলাকার বাসিন্দা তবে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন। নিজেদের এলাকাতে কয়েকদিন মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। আজকে দাঁড়িয়েছেন সায়েন্সল্যাব এলাকায়। এখানে বক্তারা বলেন, আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানাই।

সায়েন্সল্যাব অন্যদিকে মিরপুর ১০ গোলচত্বরে তৃতীয়দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের ৩ দফা দাবি নিয়ে স্লোগানে উত্তপ্ত ছিল ওই এলাকা। হাতে প্ল্যাকার্ডে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিজ’ আর মুখে স্লোগান ‘ধর্ষকের ফাঁসি চাই’।
মিরপুর-১০ চত্বর শিক্ষার্থীরা অবিলম্বে ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। ১০ নম্বর চত্বরে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে মিরপুর-১ এর দিকে যান তারা।

/এসও/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান