ধর্ষণবিরোধী লংমার্চে ছাত্রলীগের হামলার অভিযোগে শাহবাগে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:১১

ধর্ষণবিরোধী লংমার্চে ছাত্রলীগের হামলার অভিযোগে শাহবাগে বিক্ষোভ ঢাকা থেকে ধর্ষণবিরোধী লংমার্চ নোয়াখালীতে যাওয়ার পথে ফেনীতে ছাত্রলীগের হামলার অভিযোগে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন। শনিবার (১৭ অক্টোবর) ‘ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ওই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা হাসান আল মেহেদী বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে আমাদের সহকর্মীরা ঢাকা থেকে লংমার্চ নিয়ে ফেনী হয়ে নোয়াখালীতে যাওয়ার পথে তাদের ওপর পুলিশ এবং ক্ষমতাসীন দলের পেটুয়া বাহিনী ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। এর প্রতিবাদ জানিয়ে শাহবাগে সমাবেশ চলছে।’

এই সময় প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলামের নেতৃত্বে ধর্ষণের বিরুদ্ধে একটি পথ নাটক মঞ্চায়ন করা হয়। ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সংগঠক রবিউল ইসলাম ওই সমাবেশের সঞ্চালনা করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ শুধু আহত করেননি, তারা চিকিৎসা নিতে গেলেও বাধা সৃষ্টি করেছেন।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) আহ্বায়ক তাজ নাহার বলেন, ‘ধর্ষণবিরোধী লংমার্চে ক্ষমতাসীন দলের পেটুয়া বাহিনীরা হামলা চালিয়েছে। আমরা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে রাষ্ট্রে ধর্ষণের প্রতিবাদ করলে পুলিশি পাহাড়ায় হামলা হয়, তাহলে প্রশ্ন সেই রাষ্ট্র আসলে কার পক্ষে?’

আরও পড়ুন: ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, আহত ৩০

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের