পুলিশের ভয়ে পালাতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ২১:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২৩:৩২

পুলিশের ভয়ে পালাতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজধানীর আগারগাঁওয়ে তাস খেলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিমার্ণাধীন ভবন থেকে দ্রুত পালাতে গিয়ে পাঁচতলা থেকে লিফটের ফাঁকা দিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. সবুজ হাওলাদার (৩৫)।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানে আলম মুন্সি বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে ও ঢামেক হাসপাতালে টিম পাঠিয়েছি। সেখানে আসলে কি ঘটেছিল তা তদন্তের পর বলা যাবে।
মৃত সবুজের প্রতিবেশী বেলাল হোসেন জানান, আগারগাঁও জনতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন সাততলা ভবনে কয়েকজন বসে তাস খেলছিল। এ সময় সেখানে শেরেবাংলা নগর থানার পুলিশ সেই ভবনে প্রবেশ করে। এতে আতঙ্কিত হয়ে তারা দ্রুত নামতে গিয়ে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি, এখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

সবুজ হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সকাঠি গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। আগারগাঁও জনতা হাউজিং এলাকায় থাকতেন তিনি।

/এসএইচ/এআইবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী