ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল ডিএসসিসি: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৮:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৮:৪৩

ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল ডিএসসিসি: তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবারে (২৪ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
ডিএসসিসি মেয়র তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরের উন্নয়নে সজাগ থেকে কাজ করে চলেছেন। তারই দেখানো পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অতীতেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও আমরা মন্দিরের উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব।
বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, আমরা সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার। নগরীর উন্নয়নে সবাই এগিয়ে আসবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের প্রমুখ।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে