রাজধানীতে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৯:০০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৯:০৫

নারী ঐক্য পরিষদের মানববন্ধন মাদক, ধর্ষণ ও নারীশিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে নারী ঐক্য পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা ও সিলেটের এমসি কলেজে সংগঠিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাধারণ শান্তি প্রিয় জনগণের সঙ্গে আমরাও উদ্বিগ্ন ও শঙ্কিত। মাদকের সর্বগ্রাসী আগ্রাসন, ধারাবাহিক ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনা বর্বর আদিম যুগের কথায় মনে করিয়ে দেয়। এমন পরিস্থিতি বর্তমান সরকারের উন্নয়ন নীতি ও নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ না হবে, নারীর যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা না হবে, ততদিন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে নারী ঐক্য পরিষদের এই সামাজিক আন্দোলন চালিয়ে যাবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী, সংগঠনের নেত্রী নুরুন্নাহার খানম লুনা, মোফাজ্জল হোসেন স্বাধীন, জাহেদা আক্তার শাহিন, নাজমা আক্তার শিরিন প্রমুখ।

/এইচএন/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ