মৃত্যুবার্ষিকীতে আনিসুল হকের প্রতি মেয়র আতিকের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৪:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৯:১৪

মৃত্যুবার্ষিকীতে আনিসুল হকের প্রতি মেয়র আতিকের শ্রদ্ধা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। প্রয়াত মেয়রের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে সোমবার সকালে (৩০ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।
ডিএনসিসি মেয়র এবং করপোরেশনের পক্ষ থেকে ডিএনসিসি সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া এই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি মেয়র আতিকুল ইসলাম। তবে এক অনলাইন বার্তায় মেয়র আতিক বলেন, ঢাকাকে পাল্টে দেয়ার স্বপ্নে বুকে নিয়ে শুরু হয়েছিল আনিসুল হকের স্বপ্নযাত্রা। কিন্তু জীবন তাকে সেই স্বপ্ন পূরণের সময় দেননি। কিন্তু তিনি যে কাজ শুরু করেছিলেন তা থেমে থাকেনি। অব্যাহত আছে তার স্বপ্ন বাস্তবায়নের কাজ, তিনি বেঁচে আছেন আধুনিক ঢাকার নির্মাণযজ্ঞে।
এদিকে আনিসুল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে গুলশান-২ এর নগর ভবনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়ালি এতে যুক্ত হন। এ সময় মরহুমের জন্য দোয়া কামনা করা হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী