বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেস ক্লাবে শ্রমিকদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৪:১৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৪:১৬

শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এ ওয়ান (বিডি) লিমিটেডের কর্মরত ১১০০ শ্রমিক। শুক্রবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচি পালনকারী শ্রমিকদের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে তারা বেতন-ভাতা পায়নি। মার্চ থেকে কারখানা বন্ধ হয়ে গেলে তাদের বেতন নিয়ে অনিশ্চতায় পড়ে যায়। এর মাঝে তারা ঢাকা ইপিজেড কর্তৃপক্ষসহ বিভিন্ন জায়গায় তাদের দাবি জানিয়েছে। ঈদুল ফিতরের আগে কিছু শ্রমিককে দশ-বিশ হাজার টাকা করে দিয়েছে। আবার কাউকে কিছুই দেয়নি। তারা বকেয়া টাকা পরিশোধের দাবিতে এ ওয়ান (বিডি) লিমিটেডের কাছে স্মরণাপন্ন হয়েছেন। কিন্তু গত ১১ মাস ধরেও তাদের বকেয়া পরিশোধের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি।

শ্রমিকরা জানায়, চরম সংকটের মধ্যে দিন পার করছি। এরআগে আমরা বেপজা ও আশুলিয়া প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছি। কিন্তু তাতেও কোনও আশ্বাস পাইনি বরং আমাদেরকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই গত মঙ্গলবার থেকে ‘আমরা চল চল, ঢাকা চল’ কর্মসূচি নিতে বাধ্য হই। 

এসময় শ্রমিকরা বেপজা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবি করেন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেবে বলেও জানায়।


 

/বিআই/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী