ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৩:২৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৩:২৫

ব্যবসায়ীরা বাধা দিচ্ছে

রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজার অবৈধ দোকান উচ্ছেদে বাধা দিচ্ছে দোকান মালিক সমিতির সদস্যরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রায় ৯ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করার কথা থাকলেও দোকান মালিক সমিতির সদস্যদের বাধার মুখে পড়ে প্রশাসন। পুলিশ ও দোকান মালিকদের মুখোমুখি অবস্থান দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবে তারা রাস্তা ছাড়ছেন না। প্রায় পাঁচ শতাধিক দোকান মালিক মূল রাস্তা অবরোধ করে মিছিল স্লোগান দিচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

দোকান মালিকরা বলছেন, কোনোভাবেই আমরা দোকান ছাড়বো না। প্রয়োজনে পুলিশের গুলিতে রাস্তায় পড়ে থাকবো তবুও আমার দোকান ভাঙতে দিব না। লজ্জা, লজ্জা এইগুলো মেয়রের লজ্জা–এটা বলে স্লোগান দিচ্ছিল।

দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সরকারি কাজে বাধা না দেওয়ার জন্য অনুরোধ জানান। কথা না শুনলে তারা অ্যাকশনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

দোকান মালিক মোতাহার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০ লাখ টাকা দিয়ে দোকান নিয়েছি। হঠাৎ করে এসে বলবেন ভেঙে দেবো। সেটা আমাদের ওপর অন্যায় করা হবে। আমরা রাস্তা ছাড়বো না, দোকান ভাঙতে দেবো না। প্রয়োজনে জীবন দেবো।’

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী