দ্বিতীয় দিনেও ফুলবাড়ীয়ার দুই শতাধিক দোকান উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৯:৪৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৯:৫০

দ্বিতীয় দিনেও ফুলবাড়ীয়ার দুই শতাধিক দোকান উচ্ছেদ ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকান অপসারণের দ্বিতীয় দিনের ২০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টা থেকে এই অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে এই অভিযান চালানো হয়।

তবে উচ্ছেদের প্রতিবাদে আজও বিক্ষোভ করছে ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। তাছাড়া তারা করপোরেশনকে দোকান ভাড়া দিয়েই ব্যবসা পরিচালনা করে আসছিল। হঠাৎ করে কোনও নোটিশ ছাড়া এমন উচ্ছেদে করোনাকালে তাদেরকে পথে বসতে হবে।

ডিএসসিসি সূত্র জানায়, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে নির্মিত ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিল। এর আগে গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টা থেকে এই মার্কেটে অভিযান শুরু করে ডিএসসিসি। বুধবারের অভিযানে মার্কেটের সামনের চার তলার দুইটি বিল্ডিং, পেছনের সারির ১০৪টি দোকান, মার্কেটের ভেতরে ৪০টি দোকানসহ সব মিলিয়ে ২০০ এর বেশি দোকান উচ্ছেদ করা হয়।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের