৪ আন্তঃজেলা বাস টার্মিনাল চূড়ান্ত: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৬

মেয়র তাপস গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বাস ফ্র্যাঞ্চাইজির জন্য আন্তঃজেলা বাস টার্মিনাল হিসেবে চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৩ ডিসেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির নিকট আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর জন্য প্রস্তাবিত স্পটগুলোর মধ্যে কয়েকটি স্পট পরিদর্শনে গিয়ে উত্তরার বাটুলিয়া এলাকায় তিনি এ কথা জানান।

টার্মিনালের জন্য নির্ধারিত স্পটগুলো হচ্ছে, বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর। এসময় মেয়রের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

মেয়র তাপস

প্রসঙ্গত, উত্তরার বাটুলিয়া টার্মিনাল হবে ১৪.৫৩ একর। তাতে ইনার রিং রোড, বৃত্তাকার রেল ও নৌপথ, এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-৪ ও ঢাকা আশুলিয়া রুটে চলাচলকারী গণপরিবহন অবস্থান করবে। হেমায়েতপুর টার্মিনালের আয়তন হবে ৩৬.৫০ একর। এতে ঢাকা-আরিচা হাইওয়ে এবং এমআরটি লাইন-৫ রুটের গণপরিবহন অবস্থান করবে। কেরানীগঞ্জের বাঘৈর টার্মিনালের আয়তন হবে ৩৩.৬৩ একর। এতে ঢাকা-মাওয়া হাইওয়ের বাসগুলো অবস্থান করবে।

কাঁচপুর উত্তর টার্মিনালের আয়তন হবে ১৫.৪৬ একর। এতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এবং ঢাকা-সিলেট হাইওয়ে রুটের গণপরিবহন থাকবে। কাঁচপুর দক্ষিণ মদন টার্মিনালের আয়তন হবে ২৭.৭১ একর। এই টার্মিনালে মধ্য রিং রোড, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রুটের বাসগুলো অবস্থান করবে। আটিবাজারের ভাওয়াল টার্মিনালের আয়তন হবে ২৫. ৭৮ একর। এতে আটিবাজার কলটিয়া রোড ও মিডল রিং রোডে চলাচলকৃত গণপরিবহন অবস্থান করবে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি