‘৯৯৯’-এ স্ত্রীর ফোন, লিফট থেকে উদ্ধার স্বামী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৯:৩৫আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:৩৫

‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন কলে ঢাকার নিকুঞ্জে বহুতল ভবনের লিফটে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে ঢাকার কুর্মিটোলা ফায়ার সার্ভিস।
সোমবার (১১ জানুয়ারি) সকাল সোয়া আটটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত 'জাতীয় জরুরী সেবা ৯৯৯'-এ জান্নাতুল নামে এক কলার ঢাকার নিকুঞ্জ বিশ নম্বর সড়কের একটি ভবন থেকে কান্নাজড়িত ফোন করে জানান সকালে অফিসে যাওয়ার পথে বিদ্যুৎ চলে গেলে তার স্বামী বাসার লিফটে আটকে পড়েছেন। ইতোমধ্যে ১৫ মিনিট হয়ে গেছে । তারা লিফটের চাবি দিয়ে খোলার অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই লিফটের দরজা খুলতে পারছিলেন না। কোনও উপায় না পেয়ে তিনি ৯৯৯ এ ফোন করেছেন। তিনি তার স্বামীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষণিক ভাবে কলারের সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিসে কথা বলিয়ে দেয়।

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম ৯৯৯ কে ফোনে জানান, হাইড্রলিক স্প্রেডার দিয়ে ৭ তলা ভবনের অচল লিফটের দরজা খুলতে সক্ষম হন তারা। লিফট থেকে তারা ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম