করোনা টিকা প্রয়োগে ডিএসসিসিতে প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৬:৪১আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:৪১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা এই প্রশিক্ষণ শুরু হয়। দুপুর দুটায় প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

প্রশিক্ষণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ ও মুগদা জেনারেল হাসপাতালের ৮৫ জন ডাক্তার ও নার্স অংশ নেন।

প্রশিক্ষণ শুরুর আগে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ২৭ জানুয়ারি করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারই প্রেক্ষিতে পরের দিন থেকে বাংলাদেশের পাঁচটি হাসপাতালে ভ্যাকসিনের কার্যক্রম প্রথম পর্যায়ে শুরু হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতালগুলোতে আগামী ২৮ জানুয়ারি থেকে এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হবে। সেই লক্ষ্যেই আমরা এই তিনটি হাসপাতালের চিকিৎসক এবং সেবিকাদের একটা প্রশিক্ষণের আয়োজন করেছি।

তিনি বলেন, আজকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো পর্যায়ক্রমে আমাদের আরও টিমকে এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনবো।

ভ্যাকসিন কার্যক্রমে সিটি করপোরেশনের ভূমিকা কী, কারা প্রশিক্ষণ দিচ্ছেন, এক দিনের প্রশিক্ষণ পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে মো. শরীফ আহমেদ বলেন, আমরা আমাদের ডাক্তারদের স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় মাস্টার ট্রেইনার করে নিয়ে এসেছি। যারা মাস্টার ট্রেইনার হিসেবে আসছেন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তারাই আজকে মূলত প্রশিক্ষণ দিচ্ছেন। এটা বড় কোনও জটিল কোন বিষয় না। এই বিষয়ে একদিনের প্রশিক্ষণই আমি মনে করি গুড এনাফ। এর মাধ্যমেই তাদের প্রশিক্ষিত করা হবে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের