চায়না মার্কেটে হকারদের দোকান বরাদ্দ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫১

রাজধানীর নয়াপল্টন চায়না টাউন মার্কেটে হকারদের দোকান বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে হকার্স ইউনিয়ন। সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন তারা। দোকান বরাদ্দ কিংবা ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, গত ২০ বছর ধরে মার্কেটের সামনের হকারদের নিকট থেকে চায়না ডেভেলপারের মালিক বেলাল হোসেন কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, মার্কেটে হকারদের দোকান দেওয়ার কথা বলে অথচ মার্কেট হওয়ার পর দোকান দেওয়া তো দূরের কথা পুলিশকে টাকার দিয় ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করিয়েছেন।

নেতারা আরও বলেন, গতকাল গভীর রাত্রে বেলাল সাহেব নিজে ও সন্ত্রাসী দিয়ে হকারদের মালামাল লুটপাট করেন এবং দোকানপাট ভাঙচুর করেন। সিটি করপোরেশনের নির্দেশনা ছাড়া বেলাল সাহেব টাকা ও ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ হকারদের গত ২০ বছরের সঞ্চিত অর্থ আত্মসাৎ, মালামাল লুট, ভাঙচুরের মতো জঘন্য কাজ করেছেন। বিভিন্ন সময় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পিস্তল উচিয়ে হুমকি-ধামকি, ভয়-ভীতি প্রদর্শন করেছেন। পুলিশকে অভিযোগ করেও সুরহা হয়নি।

এই সময় নেতারা হকারদের পুনর্বাসন না করলে হকারদের চায়না মার্কেটে দোকান বরাদ্দ অথবা উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে হকার প্রতি ১০ লাখ টাকা দাবি করেন। তা না হলে হকার্স ইউনিয়ন বৃহত্তর আন্দোলন-সংগ্রামের ডাক দিবে বলে হুঁশিয়ার করেন।

কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী গডফাদার বেলাল হোসেনকে গ্রেফতারের দাবি এবং আগামী ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২টায় মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী শাহিনা আক্তার। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সেকেন্দার হায়াৎ, সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান পাটোওয়ারী প্রমুখ।

/এসও/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান