ভাষা শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে আইনি ও সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ল অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন’-ব্লাজা।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে সুবিধাবঞ্চিত প্রায় ৬০টি শিশু শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি নাহিদুর রহমান বলেন, ‘মানবকল্যাণমূলক আইনি ও সামাজিক সংগঠন হিসেবে সারা দেশের প্রায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক শিক্ষার্থী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্লাজা।  প্রতিষ্ঠালগ্নের পর থেকে বিভিন্ন আইনি ও সামাজিক কল্যাণমূলক কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্লাজার পক্ষ থেকে অসহায় সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের নিয়ে অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে   বিজয়ী শিক্ষার্থীদের  মাঝে পুরস্কার বিতরণ এবং প্রত্যেককে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি তাদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আশরাফ রহমান শিক্ষার্থীদেরকে সীমাবদ্ধতার মাঝেও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি সফিউল আলম মাসুদ, সাধারণ সম্পাদক আল আমীন, ব্লাজার নারী পরিষদের সভাপতি তাসনিয়া জাহীন সুমী, সদস্য রাহাত, নাহিয়ান, মামুনসহ প্রমুখ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে