বিমানবন্দর কর্তৃপক্ষকে মশা মারার আধুনিক যন্ত্র দিলো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে একটি ‘ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন’ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের কাছে ভেহিকেল মাউন্টেড ফগার মেশিনটি হস্তান্তর করেন।

একটি পিক আপ গাড়ির ওপর স্থাপিত এই ফগার মেশিন দিয়ে এয়ারপোর্ট এলাকায় অল্প সময়ে মশার কীটনাশক প্রয়োগ করা যাবে বলে জানিয়েছে ডিএনসিসি।

হস্তান্তরকালে সেলিম রেজা বলেন, গত বছর আমরা এডিস মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। শীতের শুরুতে এবং শেষে কিউলেক্স মশার উপদ্রব বাড়ে, এবারও বেড়েছে। এজন্য আমরা সাতদিন ব্যাপী চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছি। মশা নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ানোর জন্য ডিএনসিসি কয়েকটি ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন ক্রয় করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার জন্য এই ফগার মেশিনটি দেওয়া হলো। এর ফলে কম সময়ে বেশি এলাকায় কীটনাশক ছেটানো সম্ভব হবে। আমরা আশা করি কর্তৃপক্ষ বিমানবন্দর এলাকার মশা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন চলাচল মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ভেহিকেল ফগার মেশিনটির সাহায্যে এয়ারপোর্টের বিভিন্ন স্থানে কীটনাশক ছিটিয়ে মশা নিয়ন্ত্রণে রাখা যাবে। মশা নিয়ন্ত্রণে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের