কাওরান বাজারের আগুন নিয়ন্ত্রণে: পুড়েছে অর্ধশতাধিক দোকান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬

রাজধানীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে টিনসেডের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে জানান, শনিবার রাত ৯টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, পুড়ে যাওয়া দোকান ঘরের মধ্যে সবই টিনশেডের দোকান। এখানে মূলত কাঁচামাল মজুদ রেখে, পাইকারদের কাছে বিক্রি করা হতো। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত কমিটির প্রতিবেদন পেলে জানা যাবে। এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুন লাগে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এর পেছনের কারণ নিয়ে তারা চিন্তিত। আগুনের ফলে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

/আরটি/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান