ডিএনসিসিতে কিউলেক্স মশা নিধনে আসছে সমন্বিত অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ২০:৫২আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:১৪

রাজধানীতে আগামী ৮ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) কিউলেক্স মশা নিধনে সমন্বিত অভিযান (ক্রাশ প্রোগ্রাম) শুরু হবে বলে জানিয়েন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই ক্রাশ প্রোগ্রামে ডিএনসিসির ১০টি অঞ্চলের সকল মশক নিধন কর্মী এবং যান-যন্ত্রপাতি একটি অঞ্চলে নিয়ে একদিন করে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।’

মঙ্গলবার (২ মার্চ)বেলা ১২টায় রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত সভায় এ পরিকল্পনার কথা জানান তিনি।

মেয়র বলেন, ‘কিউলেক্স মশা নিধনে আমরা ইনটেন্সিভলি কাজ করবো। মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হবে। সমগ্র উত্তর ঢাকাকে  আমরা সম্পূর্ণ সুইপিং করতে চাই।’

কাউন্সিলরদের উদ্দেশে তিনি  বলেন, ‘মশক নিধন অভিযান চলাকালে আমি মাঠে থাকবো। আপনাদের প্রত্যেককে মাঠে থাকতে হবে। প্রত্যেককে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিটরিংয়ের কাজ করবেন। জিআইএস ম্যাপিং করা হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান পরিচালিত হবে।’

মেয়র আতিকুল ইসলাম জানান, প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লার্ভিসাইডিং এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এডাল্টিসাইডিং করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও চলবে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এই অভিযান চলবে।

৮ মার্চ মিরপুর-২  (অঞ্চল-২), ৯ মার্চ মিরপুর-১০ (অঞ্চল-৪), ১০ মার্চ কাওরান বাজার  (অঞ্চল-৫), ১১ মার্চ মহাখালী (অঞ্চল-৩), ১৩ মার্চ ভাটারা  (অঞ্চল ৯) ও সাতারকুল (অঞ্চল-১০), ১৪ মার্চ উত্তরা  (অঞ্চল-১), ১৫ মার্চ দক্ষিণখান  (অঞ্চল-৭) ও উত্তর খান (অঞ্চল-৮) এবং ১৬ মার্চ হরিরামপুরে  (অঞ্চল-৬) এই অভিযান পরিচালিত হবে।  

সভায় ডিএনসিসির কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী