প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ২১:২২আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:২২

প্রয়োজনে জমি অধিগ্রহণ করে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৫ মার্চ) বিকালে নগরীর ডেমরায় ৬৮ নম্বর ওয়ার্ডের করিম জুট মিলস মাঠে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১’ এর তৃতীয় পর্বের ফুটবল খেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র এই ঘোষণা দেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা চাই, আমাদের ছেলেরা যেন মাঠে ফিরে আসে, খেলাধুলা করে। কিন্তু আমরা দেখেছি যে, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত খেলাধুলার জায়গা নেই। আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার জায়গা সৃষ্টিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এরইমাঝে  কয়েকটি ওয়ার্ডে কিছু জায়গা উদ্ধার করেছি। সেগুলোকে খেলার উপযোগী করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। ৪২ নম্বর, ২৬ নম্বর, ১৩ নম্বর ওয়ার্ডে  উদ্ধার করা সেই জায়গাগুলোতে খেলার মাঠ করে দিচ্ছি। এটা দুরূহ, কিন্তু একটু কষ্ট হলেও আশাবাদী যে, পর্যায়ক্রমে আমরা সফলতা পাবো। প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে  আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ করে দেবো।’

ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘‘মুজিববর্ষ উপলক্ষে আমরা ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১’ এর আয়োজন করেছি। এর মাধ্যমে ঢাকাব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ছেলেদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে।’’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, যে কার্যক্রম গ্রহণ করেছি, তাতে এরইমাঝে মশার উপদ্রব আগের চাইতে কমতে শুরু করেছে।’

তিনি  বলেন, ‘আমি এর আগেও বলেছি,  আমাদেরকে বিশেষজ্ঞমহল যে পরামর্শ দিয়েছিলেন সেটা হলো,তারা মনে করেন— যেহেতু ডেঙ্গুর প্রকোপটা ডিসেম্বর পর্যন্ত আছে, সেহেতু ডিসেম্বর পর্যন্ত  ডেঙ্গুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা তাই করেছি। সেই জায়গাতেই আমার মনে হয়েছে যে, কৌশলে  একটু ভুল আছে। আমাদেরকে নভেম্বর থেকেই  কিউলেক্স মশার ব্যাপারে ব্যবস্থা নেওয়া আরম্ভ করা উচিত ছিল। কারণ, নভেম্বরে শীত আসার সঙ্গে সঙ্গে পানির গভীরতা কমতে শুরু করায় পানি কলুষিত হয়ে গেছে এবং ময়লা আবর্জনার কারণে কিউলেক্স মশার জন্য তা প্রজনন উপযোগী স্থান হয়ে গেছে।’

মেয়র জানান, এ বছরের এপ্রিল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে এবং নভেম্বর থেকে কিউলেক্স মশার বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম