শবে মেরাজের দোয়ায় মহামারি থেকে সুরক্ষা কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২৩:২২আপডেট : ১১ মার্চ ২০২১, ২৩:৩০

করোনাভাইরাস মহামারি থেকে সুরক্ষা, দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে শবে মেরাজে। বিগত বছরগুলোতে রাতে মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হলেও এবার তা হয়েছে ভিন্ন রকমভাবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুরেই শবে মেরাজের বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন মসজিদে আসর, মাগরিবসহ এশার নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শবে মেরাজের রাতে মুসলমানরা ঘরে ও মসজিদে ইবাদত করেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) বাদ জোহর পবিত্র শবে মেরাজ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।  ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘মিরাজুন্নবী (সা)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। শবে মেরাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন— বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদীস ড. মাওলানা মুশতাক আহমদ।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৪ ফেব্রুয়ারি থেকে পবিত্র রজব মাস শুরু হয়। সেই হিসেবে ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্ম মতে, মহানবী (স) এর ৫১ বছর বয়সে মেরাজের ঘটনা ঘটে। আল্লাহ পৃথিবী থেকে রসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিমের (স.) এই মেরাজ রাতে ইবাদত করেন মুসলমানরা।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি