মশা কামড় দিলে অনেকে বলে ‘ছোট আতিক’ কামড় দিয়েছে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২১, ১৭:০৮আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৭:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমি শুনেছি মশায় কামড়ানো নিয়ে অনেকে সমালোচনা করে বলেন 'ছোট আতিক' আমাদের কামড় দিচ্ছে।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর বারিধারা পার্কে উত্তর সিটি করপোরেশন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ার উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

এতে অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, রাশিয়া, সৌদি আরব, ডেনমার্ক, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপাইন, কসভো ও ফিলিস্তিনের রাষ্ট্রদূতগণ বারিধারা পার্কে একটি করে গাছের চারা রোপণ করেন।

মেয়র আতিক জানান, অনেক অভিযোগ ছিল উত্তর সিটি করপোরেশনের বিরুদ্ধে। তার সমাধান করা হয়েছে। সমাধানেরও অনেক প্রমাণও আছে। তবে মশায় কামড়ানো নিয়ে সমালোচনা শুনেছি। নগরবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। কীভাবে এই সমস্যা সমাধান করতে পারি তা আমরা চেষ্টা করছি। মশক নিধন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, আপনারা জানেন বিশ্বের অনেক দেশেই মশা আছে। মশা নিয়ন্ত্রণে তারা অনেক আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে। আমরাও মশা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী