ইফার চলমান প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ২১:১৪আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:১৪

ইসলামিক ফাউন্ডেশনকে বাস্তবায়নাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।  বুধবার (২৪ মার্চ) ‘জাতি গঠন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তাগিদ দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার।

অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার বলেন,  ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে। আর সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে। তাই মানুষ হিসেবে আমাদের নৈতিক ও আত্মিক উন্নয়ন ঘটাতে হবে। সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো চলমান রয়েছে, সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে।’

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চলমান প্রকল্প সম্পর্কে সংস্থার মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান  বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি প্রকল্পের সঙ্গে গণমানুষের সম্পৃক্ততা বেশি।’ চলমান সব প্রকল্প নির্দিষ্ট সময়ে সফলভাবে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন মহাপরিচালক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা বিভাগের পরিচালক হাজেরা খাতুন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ