শেখ রেহানার অধীনে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জাফরুল্লাহ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ২১:০০আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:০২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাকে প্রধান করে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চার সংগঠনের পক্ষ থেকে  আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সুনামগঞ্জ জেলার শাল্লায় মঙ্গলবার (২৩ মার্চ)  হিন্দুদের বাড়িঘরে হেফাজত সমর্থকদের  হামলার ঘটনার পর ওই এলাকা পরিদর্শন শেষে মতামত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে—  শাল্লার হামলায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের বাড়ি নির্মাণ, একজন বিচারপতি, সাবেক আইজিপি নুর মোহাম্মদ ও  সাবেক সেনা কর্মকর্তা এম করিমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং মসজিদের মাইক ধর্মীয় কাজ ছাড়া কোনও রাজনৈতিক কাজে ব্যবহার না করা।

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট ঘটনায় সরকারি দলের যুবলীগ দায়ী বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সুনামগঞ্জের  নোয়াগাঁও পরিদর্শনের প্রত্যক্ষ বিবরণ তুলে ধরেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা

ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার চেয়ারম্যান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

তবে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কোনও প্রতিনিধিত্ব ছিল না। গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা ট্রিবিউনকে জানান, ছাত্র ও যুব অধিকার পরিষদের আরেকটি অনুষ্ঠান থাকায় তাদের কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের