করোনা: ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেবে সিটি করপোরেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ২১:০৩আপডেট : ২৯ মার্চ ২০২১, ২১:০৩

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে উদ্যোগ নিচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। এজন্য ‍খুব শিগগিরই বৈঠক ডাকা হবে। এরই মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনার বাইরে নতুন কোনও নির্দেশনা দেবে না সিটি করপোরেশন।

সোমবার (২৯ মার্চ) রাতে দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনার আলোকে আমাদের সিটি করপোরেশন কাজ করবে। আগেও যখন কোভিড পরিস্থিতি ছিল তখনও আমাদের পক্ষ থেকে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়। আমাদের স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সচেতন। আমরা ১৮ দফা নির্দেশনার যে অংশগুলো আমাদের জন্য প্রযোজ্য, সবগুলোর ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।’

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমরা সব ধরনের পদক্ষেপ নেবো। মহাখালীতে আমাদের একটি হাসপাতাল রেডি করার কথা রয়েছে, দোকানপাটের বিষয়সহ অনেকগুলো ইস্যু রয়েছে। প্রতিটি বিষয়ে আমরা কাজ করবো। স্বাস্থ্যবিধি মানতে সচেতনামূলক যত কাজ রয়েছে, আমরা সবগুলো করবো। অফিস আদালতে যেভাবে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে, আমরা সবটাই করবো।’

দোকানপাট বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের কমন একটি সিদ্ধান্ত আগে থেকে রয়েছে। সেটা যাতে চালু রাখা যায় সেটাই মূল বিষয়। এখানে বড় ধরনের পরিবর্তন এখনও ভাবছি না। নির্ধারিত সময়ে যাতে দোকানগুলো বন্ধ হয়ে যায়, সেটা নিশ্চিত করার জন্য কাজ করবো। নতুন করে আমরা সিটি করপোরেশন থেকে আলাদা কোনও সার্কুলার দেবো না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেসব নির্দেশনা দেওয়া হবে, আমরা সেগুলোই বাস্তবায়ন করবো।’

উন্মুক্ত স্থানে কাঁচাবাজার স্থানান্তরের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এগুলো নিয়ে এখনও আলোচনা হয়নি। খুব শিগগিরই একটা মিটিং ডাকবো। তখন দেখবো কতটুকু কী করা যায়।’

প্রায় একই কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবগুলো নির্দেশনা অনুসরণ করবো। রাত ৮টার পর দোকানপাট বন্ধের বিষয়ে কোনও সিদ্ধান্ত আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাত ৮টার পর সকল দোকানপাট বন্ধ নিশ্চিত করার জন্য আমাদের সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী