বঙ্গবন্ধুকে নিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৭:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮:৩৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’-এর মোড়ক উন্মোচন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রবিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

এএম আমিন উদ্দিন বলেন, ‘আমাদের সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মশিউর রহমানের এমন একটি উদ্যোগের ফলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী  উপলক্ষে এমন একটি প্রকাশনার আয়োজন করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনজীবী, আদালত, আইনের শাসন ও বিচার বিভাগ নিয়ে কী ভেবেছেন, সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রকাশনা।’

এ সময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ, সদস্য হুমায়ুন কবির প্রমুখ।

এ বিষয়ে বারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই স্মারক গ্রন্থে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন, বাঙালির জাতিসত্তার আত্মপ্রকাশে তাঁর রাজনৈতিক সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তার স্বপ্নের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ ও স্মৃতিচারণমূলক লেখা প্রকাশিত হয়। স্মারকগ্রন্থে যাদের লেখা প্রকাশিত হয়েছে তারা হলেন— বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, বিচারপতি ইমান আলী, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল বাসেত মজুমদার, সৈয়দ রেজাউর রহমান, ড. হারুন-অর-রশিদ, ঢাবির সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মিজানুর রহমান, সাংবাদিক হারুন হাবিব, কাশেম হুমায়ুন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মো. মনিরুজ্জামান, ইমতিয়াজ ফারুক, মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া, মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ মশিউর রহমান।

বইটিতে খসড়া শাসনতন্ত্র নিয়ে পাকিস্তান আইন পরিষদে শেখ মুজিবের ভাষণ, আগরতলা ষড়যন্ত্র মামলায় তাঁর জবানবন্দি, খসড়া সংবিধান প্রসঙ্গে গণপরিষদে বঙ্গবন্ধুর ভাষণসহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১৯৭১ সালের ডিসেম্বর ও ১৯৭২ সালের জানুয়ারিতে যখন জাতির পিতাকে পাকিস্তান মুক্তি দিতে টালবাহানা করে, তখন তৎকালীন ঢাকা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের গৃহীত গুরুত্বপূর্ণ রেজুলেশনের বিষয়টিও এ গ্রন্থে স্থান পেয়েছে। একইসঙ্গে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধনী ভাষণের পুরো অংশ এতে সংযোজন করা হয়েছে।

জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে তাঁকে আরও বেশি করে জানার প্রয়াসে এ স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ গ্রন্থ এটি। এ গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি দায়শোধে এক ধরনের চেষ্টা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী