অলিগলিতে মাস্কবিহীন চলাচল, চায়ের দোকানে আড্ডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৬:৪৪আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৬:৪৪

আজ সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে দেশব্যাপী ৭ দিনের লকডাউন। নিত্যদিনের মতো মানুষের চলাচল নেই রাজধানীর বিভিন্ন  এলাকায়। খোলা আছে পাড়া মহল্লার দোকান, ফেরি করে চলছে তরকারি-মাছ বিক্রি। অনেকেই ঘর থেকে বাইরে এসেছেন কিন্তু মুখে নেই মাস্ক। বরাবরের মতোই মাস্ক না পরার পেছনে নানা অজুহাত। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোনও কোনও এলাকায় দেখা গেছে চায়ের আড্ডাও।

রবিবার (৪ এপ্রিল) এক সপ্তাহের জন্য লকডাউনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউনে ১০টি  নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনা অনুসারে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অনেক দোকানি নিজেই মাস্ক পরছেন না। রাজধানীর মিরপুরের পীরেরবাগ ফেরি করে তরকারি বিক্রি করেন রহিম মিয়া। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, মাস্ক অনেকক্ষণ পরা ছিলাম। মুখ ঘামিয়ে যায়, মাত্র খুললাম। আবার পরবো, একটু পরেই।

সরকারের নির্দেশনা অনুসারে, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করা যাবে। কোনও অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। তবে রাজধানীর অনেক জায়গায় চায়ের দোকান খোলা রয়েছে আগের মতোই। ক্রেতারা আড্ডা জমিয়ে চা খাচ্ছেন।

রাজধানীর মিরপুর ১  এর দক্ষিণ বিশিল এলাকায় খোলা আছে চায়ের দোকান। সেখানে চা খাচ্ছিলেন, মিথুন ও তার বন্ধুরা। জানালেন, ঘরে থেকে বিরক্ত লাগছে,  তাই অল্প সময়ের জন্য বের হলাম। আবার ঘরে চলে যাবো।

মিরপুরের কমার্স কলেজ এলাকায়  রাস্তা ফাকা পেয়ে শিশু-কিশোররা নেমে গেছেন ক্রিকেট খেলতে। মুদি দোকানগুলোতে প্রতিদিনকার মতো কেনাবেচা চলছে। ক্রেতাদের অনেকের মুখে নেই মাস্ক।

অলিগলিতে মাস্কবিহীন চলাচল, চায়ের দোকানে আড্ডা

মোহাম্মদপুর, গ্রিনরোড, লালবাগ, হাজারীবাগ এলাকা ঘুরেও দেখা গেছে একই চিত্র। দোকানপাট খোলা, রয়েছে মানুষের চলাচল। কিছু মানুষ মাস্ক পরে বের হলেও অনেকেই এ ব্যাপারে উদাসীন।

যদিও সরকার বলছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনও এলাকায় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিতে দেখা যায়নি।

/সিএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের