ম্যাজিস্ট্রেট দেখেই দোকানিদের লুকোচুরি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৬:২০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৬:২৩

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী চলছে সরকার ঘোষিত লকডাউন। যা কার্যকরে দেয়া হয়েছে ১৮ দফা নির্দেশনা। সে নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় রাজধানীতে স্বাস্থ্য বিধি নিশ্চিতে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিরপুরের কাফরুল এলাকা থেকে অভিযান শুরু করেন। মিরপুর ১০ নম্বরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এদিক-সেদিক সরে পড়েন। অথচ হার্ডওয়ারের দোকান, বইয়ের দোকান, পর্দা বেডশীট এসবের দোকান ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির আগে খোলা ছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে বিরিয়ানি দোকানদারকে, খাবার পার্সেল না দিয়ে বসে খাওয়ার সুযোগ করে দেওয়ায় জরিমানা করেন। মিরপুর ১০ নম্বরে অভিযান চালিয়ে দেখতে পায় এক পাশের গেট লাগিয়ে লোকজনরা খাচ্ছেন, অন্যপাশে পার্সেল দেয়া হচ্ছে। যার কারণে মুসলিম বিরিয়ানি হাউসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাস্ক ব্যবহার না করায় মিরপুর ১০ নম্বরে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তার মাস্ক কখন পরা ছিল না সে বিষয়ে প্রমাণ চান।

ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, স্বাস্থ্য বিধি নিশ্চিতে আমরা মাঠে রয়েছি। জনগণকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। অনেকেই এখনও মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সচেতনতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা ছাড়া আর কোন বিকল্প নেই।

মিরপুর ১০ নম্বর ছাড়াও কাফরুল, ভাষানটেক এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের