হাতিরঝিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চান মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ২০:২১আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:২৩

হাতিরঝিলকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারলে এর পুরো দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে বুঝিয়ে দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মগবাজার মধুবাগ প্রধান সড়ক পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি ওই এলাকার নয়াটোলা শহীদ আব্দুল ওহাব রোড, শাহ বাড়ি মাজার রোড ও গাবতলা জাহাবক্স লেন এলাকাও পরিদর্শন করেন।

আতিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটি খাল পরিস্কার করা হয়েছে।’

ওয়াসা থেকে খালগুলো বুঝে নেওয়ার পর খালগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে মেয়র বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিস্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি। ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে। যা চলমান রয়েছে।

মেয়র আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত হাতিরঝিল এবং লেকসহ সকল জলাশয় দ্রুত ডিএনসিসিকে বুঝিয়ে দিলে সেগুলো উদ্ধার এবং রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করা হবে।

এসময় মেয়র রামপুরা পাম্পহাউজ পরিদর্শন করেন। পরিদর্শন কলে যে সকল পাম্প নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের