নিউমার্কেটে গৃহকর্মী হত্যা, সেই শিক্ষিকা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৯:১৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:১৮

রাজধানীর নিউমার্কেট এলাকার আবাসিক একটি ভবনে লাইলী আক্তার (১৭) নামের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে দায়ের করা করা মামলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফারজানা ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে আসামি ফারজানা ইসলামকে দুই দফা রিমান্ড শেষে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাইলী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় লাইলীর মা সামেলা নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন।

জানা যায়, লাইলীর ফুফুর মাধ্যমে আট মাস আগে এক হাজার টাকা বেতনে তাকে ওই বাসায় কাজে দেওয়া হয়। বিভিন্ন সময় লাইলীর মা দেখা করতে গেলে তাকে লাইলীর সঙ্গে দেখা করতে দিত না। তার মায়ের অভিযোগ তার মেয়েকে পিটিয়ে, বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ সূত্রে জানায়, লাইলীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন

নিউমার্কেট এলাকায় গৃহকর্মী হত্যা, শিক্ষিকা রিমান্ডে

গৃহকর্মীকে হত্যার অভিযোগ: সেই শিক্ষিকা ফের রিমান্ডে

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে