ট্র্যাকে বসানো হলো মেট্রোরেলের প্রথম কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৫:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৬:৩৪

মেট্রোরেলের উত্তরা দিয়াবাড়ির ডিপো সংলগ্ন জেটির আনলোডিং এলাকার রেলওয়ে ট্র্যাকে স্থাপন করা হয়েছে প্রথম কোচ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টা ৩ মিনিটের দিকে তুরাগ নদীর দিয়াবাড়ি সংলগ্ন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটি থেকে আনলোড করে কোচটি এই ট্র্যাকে রাখা হয়। এরপর এক এক করে অপর কোচগুলো ট্র্যাকে স্থাপনের কাজ চলে। ডিএমটিসিএল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) বিকাল ৩টার দিকে কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছে। তার আগে গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো। ৩১ মার্চ বিকাল সাড়ে ৪টায় মোংলা বন্দরে পৌঁছে এগুলো। ওই দিন ও তার পরের দিন পহেলা এপ্রিল কোচগুলো সেখানে খালাসের পর ঢাকার উদ্দেশে যাত্রা করে।

সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উড়াল মেট্রোরেলের ছয় কোচবিশিষ্ট প্রথম মেট্রো ট্রেন সেট মেট্রোরেলের ডিপো সংলগ্ন তুরাগ তীরে নবনির্মিত জেটিতে গতকাল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে মেট্রো ট্রেন কোচ বার্জ থেকে নামিয়ে ডিপোতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে মেট্রো ট্রেন সেটটি ডিপোতে পৌঁছাবে।

রেলওয়ের কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আরও পড়ুন-

এ বছরই দেশে আসবে মেট্রোরেলের বেশিরভাগ কোচ

 
 
/এসএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম