ডিএনসিসির করোনা হাসপাতালে ৭ জনের মৃত্যু, আইসিইউতে ৯০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৬:১০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৬:১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল চালু হওয়ার পর চতুর্থ দিন পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৯০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে সাত জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে তিন জন ঢাকার এবং চার জন ঢাকার বাইরে থেকে আসা রোগী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বশেষ চালু হওয়া হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন। তিনি বলেন, যারা এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছেন, তাদের অধিকাংশেরই বয়স ৬৫ থেকে ৭৫ বছরের মধ্যে।

তিনি আরও জানান, রাজধানীসহ সারাদেশের করোনা রোগীরা এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। সব রোগী এখানে আসতে শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে। হাসপাতালটি উদ্বোধন করা হলেও এখনও জনবল সংকট রয়েছে।

নাসিরউদ্দিন বলেন, এক হাজার শয্যার হাসপাতালে ২৫০টি শয্যা নিয়ে যাত্রা শুরু করেছি। এই মাসের মধ্যেই এক হাজার শয্যা চালু করতে চাই। কিন্তু জনবল না পেলে সেটা সম্ভব হবে না।

তিনি জানান, হাসপাতাল চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলাগুলো থেকে আসা রোগীদেরই অগ্রাধিকার দিচ্ছি। আর যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি, ট্রান্সফার হয়ে এই হাসপাতালে আসছেন, তাদের নিরুৎসাহিত করছি।

আরও পড়ুন-

ডিএনসিসি’র নতুন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০০ জন

করোনা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি উধাও!

অন্য হাসপাতাল থেকে ডিএনসিসি হাসপাতালে না আসার অনুরোধ

আজ থেকে রোগী নেবে ডিএনসিসি’র করোনা হাসপাতাল

/ইউআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী