মিরপুরে ২৬শ’ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৮:০১আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৮:০১

রাজধানীর মিরপুর-চিড়িয়াখানা অঞ্চলের ৩২টি পরিবহন কোম্পানির কর্মহীন ২৬শ’ শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও কোম্পানিগুলোর যৌথ অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ’র নির্দেশে বিতরণকৃত খাদ্যসামগ্রীগুলোর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু রয়েছে।

কর্মসূচি প্রসঙ্গে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, লকডাউনে সকল রুট মলিক সমিতি বা পরিবহন কোম্পানিগুলোকে কর্মহীন শ্রমিকদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমরা সবাই যদি এসব শ্রমিকদের পাশে দাঁড়াই তাহলে কোনও শ্রমিক না খেয়ে থাকবে না।

খাদ্যসামগ্রী বিতরণের সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তপন, সহ প্রচার সম্পাদক মহারাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস/এনএইচ
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী