কাউন্সিলর পদ ফেরত চান ইরফান সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২১, ০০:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০১:০০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিম। এ সময় তিনি কাউন্সিলর পদ ফিরে পেতে মেয়রকে অনুরোধ করেন।

ইরফান সেলিম ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে কাউন্সিল পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডিএসসিসির নগরভবনে মেয়রের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার (২৮ এপ্রিল) জেল থেকে জামিনে মুক্তি পান ইরফান সেলিম। তবে গত বছরের ২৭ অক্টোবর নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিল পদ থেকে মোহাম্মদ ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ডিএসসিসি মেয়রের দফতর সূত্র জানায়, জামিনে মুক্তি পাওয়ার পর ইরফান সেলিম তার বাবা সংসদ সদস্য হাজী সেলিম এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার নগর ভবনে আসেন। তারা ইরফানের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারে মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। ভবিষ্যতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন ইরফান সেলিম।

জানা গেছে, নগরভবনে আসার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ইরফান।

এ বিষয়ে জানতে চাইলে ইরফান সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা মেয়র এবং মিনিস্ট্রির ওপর নির্ভর করে। জেল থেকে বের হয়েছি মাত্র ২৪ ঘণ্টা হয়েছে। এখনও কাউন্সিলর পদ ফিরে পেতে কোনও লিখিত আবেদন করিনি। আজ মেয়র মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
নৌবাহিনী কর্মকর্তা হত্যাচেষ্টা মামলাইরফান সেলিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ জুন
কারাগার থেকে মুক্ত ইরফান সেলিম
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি