ডিএনসিসির অভিযানে অনিয়মের খেসারত দিলেন ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ২২:২৯আপডেট : ০৭ মে ২০২১, ২২:২৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকায় নানান ধরনের অনিয়ম করার কারণে আড়াই লক্ষাধিক টাকার খেসারত দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী। করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুত রাখা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে এই  জরিমানার মুখে পড়ে ব্যবসায়ীরা।

শুক্রবার (৭ মে) ডিএনসিবির  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  ৪৮টি মামলায় ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সংস্থার জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৫৩ হাজার ৭শ’ টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৮ হাজার ৭শ’ টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ২৫টি মামলায় ৩ হাজার ৭শ’ টাকা, ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৮ হাজার টাকা এবং ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলায় এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের