গাছ লাগিয়ে গাছ কাটার প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
০৭ মে ২০২১, ২২:৫৭আপডেট : ০৭ মে ২০২১, ২২:৫৮

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে সারাদেশে ১৬ কোটি বৃক্ষ রোপণ করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এরই অংশ হিসেবে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষ রোপণ করে সংগঠনটি।

শুক্রবার (৭ মে) সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে দেশব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষে কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।

কর্মসূচি উদ্বোধনকালে সারাদেশে ১৬ কোটি গাছ লাগানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করে গোলাম মোস্তফা বলেন, ‘আমরা ধ্বংসের বিরুদ্ধে, সৃষ্টির পক্ষে। সোহরাওয়ার্দী উদ্যানে যতগুলো গাছ কাটা হয়েছে তার সমপরিমাণ বা তার বেশি গাছ এখানে রোপণ করবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, দফতর সম্পাদক এম এইচ রিয়াদ, কেন্দ্রীয় সদস্য মির্জা ফখরুল ইসলাম, ঢাকা মহানগর শাখা সম্পাদক রূপক রায়, কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক তানভীর আলম, মিরপুর শাখার সংগঠক শাকিল হোসেন, ঢাকা মহানগর শাখার নেতা হাসান আল মেহেদী ও নিসাদ আঞ্জুম নিশী, নারী সংহতির সদস্য রোক্সানা পারভীন সুমি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

এই সময় কর্মসূচির অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে আম, কাঁঠাল, জাম, আতা, তেঁতুল, জাম্বুরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।

/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী