বিআরটিসি’র বাসের এই হাল!

শাহেদ শফিক
০৯ মে ২০২১, ১৮:০৪ আপডেট : ০৯ মে ২০২১, ১৯:১২

গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শত শত যাত্রী। দায়িত্বরত পুলিশ সদস্যরাও রয়েছেন। রাস্তার অপর প্রান্ত থেকে ইউটার্ন নিয়ে যাত্রীদের ভিড়েই দাঁড়ালো লাল রঙের বিআরটিসির দ্বিতল একটি বাস। মুহূর্তেই ভরে গেলো ঢাকা মেট্রো-ব ১৫-৬১৪২ নম্বরের বাসটি। দুজন পুলিশ সদস্য এসে চালকের সঙ্গে কিছু একটা সেরে নিয়েছেন। এরপরই দরজা বন্ধ করে যাত্রা শুরু করে বাসটি। রবিবার (৯ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শনির আখড়ার চিত্র এটি। বাসটি শনির আখড়া থেকে গুলিস্তানের যাত্রী পরিবহন করে।

সরেজমিন দেখা গেছে, বাসটিতে গাদাগাদি করেও যাত্রী নেওয়া হয়েছে। দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতেও নারী ও শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় অধিকাংশ যাত্রীদের মুখে মাস্ক ছিল। দাঁড়িয়ে থাকা যাত্রীদের কারণে বাসের মাঝের গলিতেও হাটা যাচ্ছিল না। এই পথটির ভাড়া ১০ টাকা হলেও আদায় করা হয়েছে ২০ টাকা করে। শুরুতেই গাড়িতে দায়িত্বে থাকা হেল্পার যাত্রীদের উদ্দেশে বলেন, ‘যেখানেই নামবেন, ভাড়া ২০ টাকা।’

বাসে এমন গাদাগাদি করে ওঠার কারণ জানতে চাইলে নাজমা বেগম নামে এক নারী বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা মেডিক্যালে যাবো। আধঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কোনও বাস নেই। যেসব বাস রয়েছে সেগুলো যাত্রী ভর্তি করে আসে। গেট বন্ধ থাকে। আমরা উঠতে পারি না। এখন এই বাসটি পেয়েছি। বাধ্য হয়েই উঠেছি।

অপর একজন যাত্রী বলেন, বাসে সবার আগে উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম অর্ধেক আসান ফাঁকা রেখেই যাত্রী তোলা হবে। পরে দেখি চিত্র ভিন্ন। পরিস্থিতি এমন এখন বাস থেকেও নামতে পারছি না। যাত্রী ভর্তি করে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে বাসের চালক ও হেল্পার কেউ তাদের নাম বলতে চাননি। তবে চালকের দাবি, পুলিশ অনুমতি দিয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব) বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার নির্দেশিত নিয়ম না মেনে গাড়ি চালানোর কানও সুযোগ নেই। গাড়িটি যদি এমন করে থাকে তাহলে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

2

এদিকে একই সময় গণপরিবহনে আসন সংকট দেখা গেলেও নগরীতে চলাচলরত বেসরকারি কোম্পানিগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। এ কারণে পরিবহনে পর্যাপ্ত আসন না পেয়ে সকালে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব মালিক ও কোম্পানিগুলোকে সরকার নির্দেশিত সকল নিয়ম পালন করে পরিবহন চালানোর নির্দেশ দিয়েছি। যদি কোনও পরিবহন এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিসি’র বাসের এই হাল!

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মেট্রোর লাইনে কুকুর, ট্রেন চলাচলে ব্যাঘাত
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮
সর্বশেষ খবর
কেন কিছু খাবার হঠাৎ ভাইরাল হয়? স্বাদের চেয়ে কি গল্পই বড়
কেন কিছু খাবার হঠাৎ ভাইরাল হয়? স্বাদের চেয়ে কি গল্পই বড়
ইট দিয়ে পিটিয়ে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
ইট দিয়ে পিটিয়ে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার: তথ্য উপদেষ্টা
বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার: তথ্য উপদেষ্টা
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’