বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ফের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৬, ২৩:৩৬আপডেট : ০৬ জুন ২০২৬, ২৩:৩৬

বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা বাড়ছে। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখনও চোটের সঙ্গে লড়ছেন। এর মধ্যেই আরও বড় ধাক্কা হয়ে এসেছে লেওনার্দো বালের্দির চোট। অনুশীলনে পাওয়া পেশির চোটের কারণে বিশ্বকাপে আর খেলা হবে না ফরাসি ক্লাব মার্শেইয়ের এই ডিফেন্ডারের।

বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে তার বিকল্প খুঁজতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।

২৬ সদস্যের বিশ্বকাপ দলে সেন্টার-ব্যাক পজিশনে নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের বিকল্প হিসেবে ছিলেন বালের্দি। তবে অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পান তিনি। এতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেছে তার।

এখন ৫৫ সদস্যের প্রাথমিক দল থেকে নতুন একজন ডিফেন্ডারকে দলে নিতে হবে স্কালোনিকে।

এদিকে রবিবার ভোর ৬টায় হন্ডুরাসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

/টিএ/এম/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ