ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৯:২৭আপডেট : ১০ মে ২০২১, ১৯:২৭

রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক অনুদান বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (১০ মে) সকালে পুরান ঢাকার নগরীর নাজিরাবাজারস্থ নিজ কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির শুরু করেন।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদের ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের অনুকূলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। সাবেক মেয়র

মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, তার বাবার স্মৃতি সংঘ ‘মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন’র ব্যানারে তার পরিবারের পক্ষ থেকে এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমায়তে আহলে হাদিসের সদ্য বিদায়ী সেক্রেটারি জেনারেল ও ইসলামী এডুকেশন অ্যান্ড রিসাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাইখ ড. মুহা. শহীদুল্লাহ খান মাদানি, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলী, সমন্বয়কারী হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, মোকলেসুর রহমান রোমেল, বাবু ভূঁইয়া সালাহউদ্দিন আহমেদ তুহিন, শাহাদাত হোসেন মিকো, ফয়সাল শেখ ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন প্রমুখ।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের