রাজধানীর পান্থ পথে ‘পান্থ প্লাজা’ নামে একটি বহুতল ভবনের এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ মে) বিকাল ৪টার দিকে সাত তলা ভবন পান্থপ্লাজার পঞ্চম তলার এসিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
লিমা খানম বলেন, ‘এসিতে আগুন ধরেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়েছেন। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হননি।’
জানা গেছে, ওই ভবনের পঞ্চম তলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
ছবি: সাজ্জাদ হোসেন









