করোনায় মৃত প্রতি লাশ দাফনে সিটি করপোরেশনের খরচ ১৮ হাজার টাকা

শাহেদ শফিক
১৭ মে ২০২১, ২২:৫৫আপডেট : ১৭ মে ২০২১, ২২:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৪২৪ জনের লাশ দাফনে ৭৬ লাখ ৩২ হাজার টাকা খরচ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)। এসব লাশের গোসল, দাফন ও কাফনের জন্য আল মারকাজুল ইসলাম, রশিদ ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং রহমতে আলম সমাজ সেবা সংস্থাকে প্রথম দুই মাস এই অর্থ প্রণোদনা দেওয়া হয়। এ হিসেবে প্রতিটি লাশের পেছনে সংস্থা ‍দুটির খরচ হয়েছে ১৮ হাজার টাকা।

এ ছাড়া আরও ৬১ জনের জন্য ৯ হাজার টাকা করে ৫ লাখ ৪৯ হাজার টাকা পরিশোধ করে দক্ষিণ সিটি করপোরেশন। এর বাইরে আরও ৯৩৭টি লাশ দাফনে ১৩ লাখ ৬৮ হাজার ২০ টাকা ব্যয় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। দুই সিটি করপোরেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার দুই সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, মহামারির শুরু দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে তার লাশ গোসল ও দাফনে আত্মীয়-স্বজনদের অনীহা দেখা যায়। প্রথম দুই মাস এই আতঙ্ক বিরাজ করে। তখন আল মারকাজুল ইসলাম, রশিদ ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং রহমতে আলম সমাজ সেবাসহ কয়েকটি সামাজিক সংগঠন লাশ দাফনে এগিয়ে আসে।

তারা মৃত ব্যক্তির লাশ গ্রহণ করে গোসলসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে দাফনের ব্যবস্থা করতো। এজন্য প্রতিটি লাশ বাবদ ১৮ হাজার টাকা করে পরিশোধ করে দুই সিটি করপোরেশন। এই অর্থের অর্ধেক দক্ষিণ ও বাকি অর্ধেক উত্তর সিটি করপোরেশন বহন করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে যখন ছেলে তার বাবার লাশ ধরতো না, শেষ বিদায় জানাতেও যেতো না মানুষ তখন এই সংগঠনগুলো এগিয়ে আসে। তারা প্রতিটি লাশ গোসলের আগে বিশেষ জীবাণুনাশক দিয়ে স্প্রেসহ পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতো। এজন্য আমাদের সমাজসেবা ও বস্তি উন্নয়ন বিভাগ থেকে প্রতিটি লাশের জন্য ১৮ হাজার টাকা করে পরিশোধ করি। এর মধ্যে অর্ধেক অর্থ বহন করে দক্ষিণ সিটি করপোরেশন।

জানতে চাইলে ডিএসসিসির উপ-সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, করোনার প্রথম ঢেউয়ে গত বছরের ২৯ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৮৫ জনের লাশ গোসল, দাফন ও কাফনের জন্য ৪৩ লাখ ৬৫ হাজার টাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিশোধ করেছি। তারাই লাশ দাফনকারী প্রতিষ্ঠানগুলোকে অর্থ পরিশোধ করতো। এখন মানুষের মাঝে আগের মতো সেই আতঙ্কও নেই। সচেতনভাবে মানুষ লাশ দাফন করে। সেজন্য এখন আর লাশ দাফনে অর্থ বরাদ্দ দেওয়া হয় না।

 

 

/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী