করোনায় মৃত ২ ঢামেক কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ২০:২২আপডেট : ১৮ মে ২০২১, ২১:২৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মকর্তা কর্মচারী দু’জনের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এ সহযোগিতার চেক মঙ্গলবার (১৮ মে) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক তার নিজ কার্যালয়ে নিহতদের স্বজনদের পরিবারের হাতে তুলে দিয়েছেন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে করোনাকালীন সময়ে রোগীদের সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন সময়ে মারা গেছেন প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও আইসিইউতে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী বেদের আলী।

পরিচালক বলেন, আমাদের হাসপাতালে এই দু’জন প্রথম করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। তাদেরই এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

রাশেদুল ইসলামের পক্ষ থেকে তার স্ত্রী আরজিনা খাতুন ৩৭ লাখ ৫০ হাজার টাকা ও বেদের আলীর পক্ষ থেকে তার স্ত্রী খাদিজা বেগম ২৫ লাখ টাকার চেক গ্রহণ করেন।

ব্রিগেডিয়ার নাজমুল হক আরও জানান, প্রধানমন্ত্রী করোনার শুরু থেকেই আমাদের পাশে আছেন। সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন, এখনও নিচ্ছেন। আমাদের হাসপাতালে এই দু’জন ছাড়াও অনেকেই মারা গেছেন। আশা করি পর্যায়ক্রমে তাদেরকেও এই আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

/এআরআর/এআইবি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের