ঢামেককে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে আইসিডিডিআর,বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৭:৪১আপডেট : ১৯ মে ২০২১, ১৭:৪১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে গবেষণা সংস্থা আইসিডিডিআর,বি গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ দিয়েছে। আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের কনরাড এন হিলটন ফাউন্ডেশনের মধ্যকার একটি মঞ্জুরি চুক্তির আওতায় এই সহযোগিতা দেওয়া হয়।

আইসিডিডিআর,বি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইসিডিডিআর,বি জানায়, সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএফএনসি), ২০টি এইচএফএনসি সংশ্লিষ্ট উপকরণ, তিনটি পেশেন্ট মনিটর, ১৭০ ভায়াল ব্রড-স্পেকট্রাম অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির এবং ১০০ ভায়াল অ্যান্টিকগুলেন্ট ইনজেকশন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে।

আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় ডা. বাহারুল আলম বলেন, ‘করোনাভাইরাস মহামারি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বিশেষ চাপ সৃষ্টি করেছে। আমাদের সক্ষমতা বাড়িয়ে আরও বেশি রোগীর মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করার প্রয়াসে সহায়তা করার জন্য কনরাড এন হিলটন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘যেসব রোগীর মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সেবা প্রয়োজন তাদেরকে আইসিডিডিআর,বি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে থাকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সবসময় আমাদের পাশে থাকে এবং এজন্য আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘রোগীর সেবার ক্ষেত্রে আইসিডিডিআর,বি এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। জীবন রক্ষাকারী সরঞ্জাম ও ওষুধ প্রদানের জন্য আমরা কনরাড এন হিলটন ফাউন্ডেশন এবং আইসিডিডিআর,বি-র প্রতি কৃতজ্ঞ। এতে অবশ্যই আমাদের চিকিৎসা ব্যবস্থা বহু গুণে শক্তিশালী হবে।’

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ ও ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. হালিমা সুলতানা হক ও ডা. আশরাফুন নাহার, সিনিয়র স্টোর অফিসার ডা. মো. সাদ উল্লাহ এবং আইসিডিডিআর,বি-র সিনিয়র ম্যানেজার (হাসপাতাল) শিহাব উদ্দিন।

 

/এসও/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী