গ্যাস লিকেজ থেকে আগুন নিরাপত্তা কর্মী ও শ্রমিকসহ দগ্ধ ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ১৯:৩৫আপডেট : ২২ মে ২০২১, ১৯:৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁর মদনপুর নয়াবাড়ি এলাকার একটি ডায়িং ফ্যাক্টরিতে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দুই নিরাপত্তা কর্মী ও শ্রমিকসহ পাঁচ জন আগুনে দগ্ধ হয়েছেন।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত (২২ মে) ৩ টায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন নিরাপত্তাকর্মীহেভেন চাকমা (২২) ও নাজির উদ্দিন (২৫) এবং মেহেদী হাসান (২৪), বশির আহমেদ (২৫) ও আলম (২৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রবিন জানান, মিকি ডায়িং ফ্যাক্টরিতে দুই জন নিরাপত্তাকর্মী ও তিন জন শ্রমিক রাতে ফ্যাক্টরিতে ছিলেন। হঠাৎ গ্যাসের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শনিবার ভোররাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর জানান, আলমের শরীরের ১৭ শতাংশ, হেভেন চাকমার ১৫ শতাংশ, নাজির উদ্দিন ২০ শতাংশ, বশির আহমেদের ৪৮ শতাংশ ও মেহেদী হাসানের ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/এআরআর/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের