নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী বিক্রির দায়ে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ২০:৫২আপডেট : ২৮ মে ২০২১, ২০:৫২

নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী মজুত, উৎপাদন ও বিক্রির অভিযোগে রাজধানীর কেরানীগঞ্জ হাজারীবাগ ও কামরাঙ্গীর চরে পৃথক অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুইটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়।

শুক্রবার (২৮ মে) দুপুরে র‌্যাব ১০ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী বিক্রির দায়ে জরিমানা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে র‌্যাব’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরানীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত ঢাকার কেরানীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে আরিফ কসমেটিকসকে ৩ লাখ টাকা, দিশা মনি কসমেটিকসকে ১ লাখ টাকা, সোনারগাঁও বেভার্জ অ্যান্ড ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা, অপরূপা ফুডকে ৫০ হাজার টাকা, ডেইনটি ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা, জারিফ দধি বন্দরকে ৫০ হাজার টাকা ও টিসুনামী ফুড প্রোডাক্টসকে ৭৫ হাজার টাকা করে ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং সোনিয়া লজেন্স ও চায়না ব্রেড বেকারি নামের ২টি প্রতিষ্ঠানকে সিলগালা করার নির্দেশ প্রদান করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রায় ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের অনুমোদনহীন নকল কসমেটিকস, নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।

নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী বিক্রির দায়ে জরিমানা

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, বেশ কিছুদিন যাবত এই অসাধু ব্যবসায়ীরা ঢাকার কেরানীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় এ সকল অনুমোদনহীন নকল কসমেটিকস ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ