শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে রোডম্যাপ ঘোষণার দাবি

ঢাবি প্রতিনিধি
২৯ মে ২০২১, ২০:২৫আপডেট : ২৯ মে ২০২১, ২০:২৫

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা ও শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা নিশ্চিত করার দাবিতে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শনিবার (২৯ মে) বিকেল সাড়ে চারটায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা।

সমাবেশ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ বলেন, আমরা প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ অনেকদিন ধরে বলে আসছি একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে এবং আজকে শিক্ষার যে বেহাল দশা, এর জন্য এই শিক্ষা ব্যবস্থায় দায়ী। আজকে যদি একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু থাকতো তাহলে কিন্ডারগার্টেন, নন-এমপিভুক্ত প্রতিষ্ঠান, মাদরাসা প্রতিষ্ঠানে এত সংকট তৈরি হতো না। সামনে যে বাজেট পেশ হবে সে বাজেট যাতে এমনভাবে ঘোষণা করা হয় যেন আমাদের শিক্ষার্থীরা কোনও সংকটের মধ্যে না পড়ে। এবারও যদি প্রযুক্তি খাতকে শিক্ষা খাতের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনকে আরও বড় আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে নামানো হবে।’

তিনি আরও বলেন, ‘আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা সৃষ্টি হবে তার সম্ভব্য কোনও সমাধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করেনি। এমনকি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারগুলোর এমন অবস্থা যে সেখানে কোনও শিক্ষার্থী অসুস্থ হলে তাকে ভর্তি করানো সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভব্য সমস্যার সমাধান রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন (একাংশ) সভাপতি মিতু সরকার বলেন, ‘করোনায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। শিক্ষামন্ত্রী বার বার তার বক্তব্যের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকলে শিক্ষার্থীরা কী ধরণের ক্ষতির সম্মুখীন হবে তার কোনও ব্যাখ্যা উপস্থাপন করতে পারেননি।'

সমাবেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় দফতর সম্পাদক তাওসিফা প্রিয়া, পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক মুক্তা বারী, বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি ইকবাল কবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈন উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানাসহ আরও অনেকে।

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে টিএসসি-শামছুন্নাহার হল-রোকেয়া হল-শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ করে।

 

/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী